প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী

টিটো মিজান,শৈলকূপা উপজেলার (ঝিনাইদহ)প্রতিনিধি
আজ সকাল ৯: ০০ ঘটিকার সময় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় মন্ত্রী বলেন শিক্ষকদের প্রতি যদি কেউ অন্যায় করে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এমনকি চাকরি দেওয়ার নামে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘চাকরি দেওয়ার নামে দলের কোনো নেতা যদি তার কাছ থেকে টাকা খায় যদি জড়িত থাকার তথ্য মেলে ওই দিনই তার সঙ্গে সম্পর্কের অবসান ঘটবে।’
আসাদুজ্জামান বলেন, ‘আমি একজন সাধারণ ভ্যানচালকের কথাও মনোযোগ দিয়ে শুনি। মনে রাখবেন আপনাদের এলাকার এমপি বা মন্ত্রী কোনো ঘুষ খায় না। শেকড়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে।’
মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। দলের কোনো নেতার ডোপ টেস্টে পজিটিভ ফল এলে তাকেও ছাড় দেওয়া হবে না।’
আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির কোনো নেতা যদি রাজনীতি, সমাজ এবং দেশের ক্ষতি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র সময় লাগবে না। আমরা কারাগারকে ভয় পাই না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলামসহ অন্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪